মিশরকে ডুবিয়ে বিশ্বকাপে সেনেগাল
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৫:০২ পিএম


টাইব্রেকারে গোল করে ফের সেনেগালকে সাফল্যের শিখরে পৌঁছে দিলেন লিভারপুল তারকা সাদিও মানে। গত মাসে আফ্রিকান নেশন্স কাপের ফাইনালেও মিশরকে হারিয়ে সেনেগালকে মহাদেশীয় শিরোপা এনে দিয়েছিলেন তিনি। এবার লিভারপুল সতীর্থ মোহাম্মদ সালাহর দলকে ফের হতাশায় ডুবিয়ে মানে  নিজ দলকে পৌঁছে দিলেন কাতার বিশ^কাপের চুড়ান্ত পর্বে। 

একই রাতে বাছাই পর্বের বাঁধা টপকে সেনেগালের পাশাপাশি আফ্রিকা মহাদেশ থেকে বিশ^কাপের চুড়ান্ত পর্ব নিশ্চিত করেছে  ক্যামেরুন, ঘানা, মরক্কো ও তিউনিশিয়া। 

ডায়ামনিয়াডিওতে অনুষ্ঠিত ফিরতি লেগের ম্যাচের চতুর্থ মিনিটেই বোলায়ে দিয়া গোল করে জয় নিশ্চিত করেছিলেন সেনেগালের।  ফলে দুই লেগে ১-১ গোলের সমতায় পৌঁছে দল দুটি। যে কারণে জয় পরাজয় নির্ধারনের জন্য অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি। সেখানেও কোন পক্ষ এগুতে না পারায় টাইব্রেকারের মুখোমুখি হতে হয় দু’দলকে। এবারো গুরুত্বপুর্ন সময়ে গোল করতে ভুল করেনি সেনেগালের তারকা।  টাইব্রেকারে ৩-১ গোলে জয়লাভ করে সেনেগাল।

এই দফায় মিশরের হয়ে গোলবঞ্চিত তিন ফুটবলারের একজন ছিলেন মানের লিভারপুল সতীর্থ মোহাম্মদ সালাহ। তার নেয়া শটের বল ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়। ওই টাইব্রেকারে শট নেয়া দুই দলের ৯ ফুটবলারের মধ্যে মাত্র চারজন গোল করতে পেরেছেন। 
এই জয়ের ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ^কাপের চুড়ান্ত আসরে খেলার যোগ্যতা অর্জন করলো সেনেগাল।  

গত মাসে ইয়াউন্ডেয় অনুষ্ঠিত নেশন্স কাপের ফাইনালে মিশর ও সেনেগালের মধ্যে কোন পক্ষই গোল করতে পারেনি। যে কারণে অতিরিক্ত সময় গড়িয়ে টাইব্রেকারে যায় ম্যাচটি। পেনাল্টিতে মানে পঞ্চম পেনাল্টি থেকে গোল করলে ৪-২ গোলে জয়লাভ করে সেনেগাল।

গতকাল আবুজায় অনুষ্ঠিত দ্বিতীয় লেগের আরেক ম্যাচে ঘানার সঙ্গে ১-১ গোলে ড্র করে স্বাগতিক নাইজেরিয়া। কিন্তু ঘানা অ্যাওয়ে গোল পাওয়ায় বিশ^কাপের টিকিট লাভ করে। 

আলজেরিয়ার ব্লিডায় অনুষ্ঠিত অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে সফরকারী ক্যামেরুন ২-১ গোলে জয়লাভ করলে দুই দলই ২-২ ব্যবধানে  সমান অবস্থান নিশ্চিত করে। কিন্তু ক্যামেরুন অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় পেয়ে যায় কাতার বিশ^কাপের আসন। 

মরক্কার কাসাবালাঙ্কায় অনুষ্ঠিত দ্বিতীয় লেগে স্বাগতিক দল ৪-১ গোলে হারায় কঙ্গো প্রজাতন্ত্রকে। ফলে দুই লেগে ৫-২ ব্যাবধানে এগিেেয় বিশ^কাপ নিশ্চিত করে মরোক্কো। 

তিউনিশিয়ায় অনুষ্ঠিত বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচে স্বাগতিকরা মালির সঙ্গে গোলশুন্য ড্র করলেও দুই লেগে ১-০ গোলে এগিয়ে থাকায় বিশ^কাপে স্থান পায় তিউনিশিয়া। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft