প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ১২:৩৬ পিএম

ফেনী শহরের ফলেশ্বর এলাকায় এক কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেছে তারেক নামের এক যুবক। নির্যাতিতা কিশোরী ফেনী ল্যাবরেটারী হাই স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ও “তারেক এলাকায় যুবলীগ নেতা হিসেবে পরিচিত। এ ঘটনায় মঙ্গলবার নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেছেন।
নির্যাতিতার ভাই সোহাগ জানান, ফলেশ্বর মজুমদার বাড়ি সংলগ্ন ঘরে ওই কিশোরীকে একা রেখে সকালে তার বড় ভাই সোহাগ কাজে চলে যায়। আরেক ভাই সাইফুল স্থানীয় একটি দোকানে কাজ করে। আগেরদিন সোমবার বিকালে সোহাগের বউ বাবার বাড়ি থাকার সুযোগে প্রতিবেশী মন্টু মিয়ার ছেলে তারেক সকাল সাড়ে ৯টার দিকে ঘরে প্রবেশ করে। কিছুক্ষণ পর সোহাগের বউ বাড়িতে ফিরলে একটি কক্ষের দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। পরে শোরচিৎকার করলে খবর পেয়ে তারেকের মা এসে ছেলেকে নিয়ে যায়।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে তারেক পলাতক। তাকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
এদিকে স্থানীয় সূত্র জানায়, তারেক পৌরসভার ৬নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ আলীর অনুসারী। সম্প্রতি সে ওয়ার্ড যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছিল।