মেহেরপুরে আবারও সড়ক দুর্ঘটনায় নিহত ১
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ১২:৩৩ পিএম


মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৩২) নামের এক কৃষক নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের পুরাতন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আশরাফুল ইসলাম পুরাতন দরবেশপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল ঘুম থেকে উঠে রাস্তায় ব্রাশ করতে বের হলে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-উ-১১-২১৬৭) এসে ধাক্কা দেয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি প্রিমিয়ার সিমেন্ট বহনকারী ট্রাকের ধাক্কায় এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্যঃ চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের পুরাতন দরবেশপুর এলাকার একই স্থানে গত বৃহস্পতিবার (২৪ মার্চ) সিমেন্ট বোঝাই একটি ট্রাক পেছন থেকে অন্য একটি ট্রাকের ধাক্কা দিয়ে ড্রাইভার ও হেলপার সহ ২জন নিহত হন। মহাসড়কটিতে দুর্ঘটনা রোধকল্পে স্পিড ব্রেকার দেয়ার দাবি এলাকাবাসীর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft