পাবনায় ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ
পাবনা জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৬:৫৮ পিএম আপডেট: ৩০.০৩.২০২২ ৯:০১ এএম

পাবনার সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন ও ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান রাজুর মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলেজ শাখা ছাত্রলীগ।  বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেট সংলগ্ন সড়ক অবরোধ করে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্যদেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিন হাসান সম্রাট, শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাব্বির হাসান শাওন, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাতুল, তানভীর হাসান, ছাত্রনেতা নাছিম,অভি, শাওন, উজ্জ্বল, ইমন,রুমন প্রমুখ। 

এ সময় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এসে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সড়ক অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। সমাবেশে বক্তারা অবিলম্বে নয়ন ও রাজুর মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। উল্লেখ্য পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কলেজ ছাত্র নাছিমকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় গত ২৭ মার্চ রাতে ডিবি পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft