আওয়ামী লীগের দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ছে : মির্জা ফখরুল
প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৬:৪৮ পিএম


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর বলেছেন, আওয়ামী লীগের দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। 

আজ মঙ্গলবার (২৯ মার্চ)  সিলেট জেলা বিএনপির সম্মেলন তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। রাজনীতি ও দুর্নীতিতে ব্যস্ত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব যারা আছেন। কয়েকদিন আগেও পুলিশের আইজি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন আর ডিএমপি কমিশনার বেগম খালেদা জিয়াকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা শিষ্টাচার বহির্ভূত। তাদের অবিলম্বে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় নগরীর রেজিস্ট্রি মাঠে বিএনপির সম্মেলন শুরু হয়। সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। বিকালে একই ভেন্যুতেই কাউন্সিল অধিবেশন হবে। 

এর আগে গত ২১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ সম্মেলন। তবে ২৪ ঘণ্টা আগে কেন্দ্রের নির্দেশে এ দুটি আয়োজন স্থগিত করা হয়। কেন্দ্র থেকে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় আজ মঙ্গলবার ২৯ মার্চ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft