র‌্যাবের সম্মাননা পেয়েছেন ঘোড়াঘাটের নাজিউর রহমান
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৬:৩৩ পিএম আপডেট: ৩০.০৩.২০২২ ৯:১১ এএম

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর বিশেষ সম্মাননা (সাহসিকতা) পেয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সন্তান এবং র‌্যাব-৬ এর উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান।  ২৯ মার্চ মঙ্গলবার র‌্যাব সদর দপ্তর কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এর আগে গত ২৪ মার্চ র‌্যাব সদর দপ্তরের উপ-পরিচালক (অপারেশনস্) মেজর মেহেদী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে র‌্যাবের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গত ২০২১ সালের আভিযানিক ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ ৩০ জন র‌্যাব সদস্যকে বিশেষ সম্মাননা (সাহসিকতা) এবং প্রশাসনিক ও সেবা মূলক কাজের স্বীকৃতি স্বরুপ ২০ জন র‌্যাব সদস্যকে বিশেষ সম্মাননা (সেবা) প্রদানের তথ্য জানানো হয়। 

লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান,(জি),বিসিজিএম র‌্যাব-৬ ব্যাটালিয়নের উপ-পরিচালক হিসেবে ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ এর কোম্পানী কমান্ডারের দায়িত্ব পালন করছেন। তিনি ঘোড়াঘাট পৌর এলাকার এসকে বাজার গ্রামের আতিউর রহমানের ছেলে। তিনি গত ২০২১ সালের আগষ্ট মাসে প্রেষণে র‌্যাবে যোগদান করেন। এর আগে ২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন এই চৌকস কর্মকর্তা।

র‌্যাব ফোর্সে যোগদানের পর থেকে তিনি একাধিক ক্লুলেস হত্যা মামলা এবং ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, আসামী শনাক্ত এবং গ্রেফতার করতে সাহসিকতার পরিচয় দিয়েছেন। এছাড়াও সীমান্তবর্তী জেলা যশোরের শীর্ষ সন্ত্রাসীদের অবৈধ অস্ত্রের কারবার বন্ধ এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সহ কিশোর গ্যাং এর সদস্যদের শনাক্ত ও আটকের মাধ্যমে ওই এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এরই ধারাবাহিকতায় তাকে সাহসিকতার বিশেষ সম্মাননা প্রদান করেছে র‌্যাব।

লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান বলেন, এই সম্মাননা আমার আগামী দিনের কাজের জন্য অনুপ্রেরণা ও সাহস জোগাবে। র‌্যাব ফোর্সে যোগদানের পর থেকেই বাহিনী এবং রাষ্ট্রের স্বার্থে আমি আমার সর্বোচ্চ টুকু দেওয়ার চেষ্টা করেছি। আগামী দিনেও আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft