করোনায় দেশে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ৬৯
প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৬:২৩ পিএম


বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১২০ জনে।

এছাড়া নতুন করে আরও শনাক্ত হয়েছেন ৬৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জন।

মঙ্গলবার (২৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এর আগে সোমবার (২৮ মার্চ) দেশে করোনায় একজনের মৃত্যু হয় এবং শনাক্ত হয় ৮১ জন।

মঙ্গলবার বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ২৮১ জনের এবং পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ২১৩ জনের। করোনার শুরু থেকে দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো এক কোটি ৩৮ লাখ ছয় হাজার ৫৬৪-তে। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪৭ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জনে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। এরপর ২০২০ সালের ১১ মার্চ এই করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft