প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৬:১৯ পিএম

চীন ও রাশিয়াকে কোনোভাবেই ঠেকাতে পারছে না যুক্তরাষ্ট্র। এখন সবচেয়ে বড় দুই ‘প্রতিদ্বন্দ্বী’কে মোকাবিলায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। খবর আনাদোলু এজেন্সির।
এরই অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এ সংক্রান্ত কর্মসূচিতে অর্থায়নের জন্য সোমবার (২৮ মার্চ) একটি ঐতিহাসিক ৮১৩ বিলিয়ন ডলারের অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এর মধ্যে রয়েছে ৭৭৩ বিলিয়ন ডলারের সরাসরি পেন্টাগন তহবিল এবং অন্যান্য বিভাগের প্রতিরক্ষা-সম্পর্কিত কর্মসূচিতে অর্থায়নের জন্য আরও ৪০ বিলিয়ন ডলার, যার মধ্যে রয়েছে শক্তি বিভাগের পারমাণবিক শক্তি-সম্পর্কিত কার্যক্রম।
পেন্টাগনের বিবেচনাধীন ৭৭৩ বিলিয়ন ডলার ব্যয়ের এই প্রস্তাব ২০২১ অর্থবছরের চেয়ে ১০ শতাংশ বেশি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, কংগ্রেসের কাছে অনুরোধ ‘সমন্বিত প্রতিরোধের ধারণার প্রতি আমাদের প্রতিশ্রুতিকে শক্তিশালী করে, আমাদের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা যেন বিশ্বজুড়ে আরও ভালো সিকুয়েন্স এবং অপারেশন পরিচালনা করার অনুমতি দেয়, যৌথ বাহিনীকে আধুনিকীকরণ করে এবং আমাদের নিবেদিত কর্মীবাহিনী এবং তাদের পরিবারের জন্য অর্থপূর্ণ সমর্থন প্রদান করে।