গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ী আটক
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৫:০০ পিএম



বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাটোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

মঙ্গলবার(২৯ মার্চ) বেলা ১১টার দিকে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি এ  তথ্য জানানো হয়।

মঙ্গলবার(২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে দুঁপচাচিয়া থানার বাসষ্টান্ড এলাকায় তল্লাশি চালিয়ে ৬২ কেজি গাঁজাসহ ৮ জনকে আটক করা হয়। 

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল মঙ্গলবার ২৯ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া জেলার দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাসের ভিতরে তল্লাশি চালিয়ে ১৮ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যমানের ৬২ কেজি শুকনো গাঁজাসহ কালো রংয়ের একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার অশোকতলা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে সোহেল মিয়া (২৮), বল্লভপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে জুয়েল আহম্মেদ(২৪) (ড্রাইভার), মনশাসন এলাকার আনোয়ার হোসেনের ছেলে কাউছার আহম্মেদ(২৩), সাতরা এলাকার মৃত জাহান মিয়ার ছেলে নিয়ামত হোসেন(২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বালিয়াহুরা গ্ৰামের আবুল কাশেমের ছেলে রুহুল আমিন(২৫), মৃত শহীদ মিয়ার ছেলে শাকিল আহম্মেদ (২৫), শাকিল আহমেদ এর স্ত্রী সাদিয়া আক্তার(১৯) এবং কৈখলা গ্ৰামের বাচ্চু মিয়ার ছেলে খোরশেদ আলম(২৭)। এ ঘটনায় বগুড়া জেলার দুঁপচাচিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft