রাজাপুরে গাঁজার গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৪:৫৭ পিএম



ঝালকাঠির রাজাপুরে গাাঁজার গাছসহ মো. এনায়েত হোসেন (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কেওতায় তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তার কাছ থেকে চারশত গ্রাম গাঁজা ও চারটি গাাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। এনায়েত হোসেন উপজেলার কেওতা এলাকার মো. ইউসুব আলীর ছেলে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন এনায়েতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মঙ্গলবার সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft