আগামী দুই দিনে দেশে ঝড়বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ মার্চ, ২০২২, ৮:৫২ পিএম

টানা বেশ কিছুদিন তাপপ্রবাহ বয়ে যাওয়ার পর রবিবার রাতে রাজধানীসহ আশেপাশের এলাকাগুলোতে বৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সোমবার থেকে আগামীকাল মঙ্গলবার দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জায়গায় বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকবে।

আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এই সময়ে টানা বৃষ্টি হওয়ার তেমন সুযোগ নেই। তবে বৃষ্টি হলে নির্দিষ্ট কিছু এলাকাতেই হবে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft