প্রকাশ: সোমবার, ২১ মার্চ, ২০২২, ৪:৩৬ পিএম আপডেট: ৩০.০৩.২০২২ ৮:৩৯ এএম

পটুয়াখালী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপিকা মনোয়ারা বেগম’র মরদেহ অবশেষে নিখোঁজের ৩৬ ঘন্টার পর উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে ইটবাড়িয়া ইউনিয়নের পায়রা নদীর কালিচান্না খেয়াঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মনোয়ারা বেগম পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজের সাবেক অধ্যাপক ইসহাক মোল্লা’র স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার ঢাকা থেকে চিকিৎসা শেষে স্বামী ইসহাক মোল্লার সাথে পটুয়াখালী আসেন মনোয়ারা বেগম। পরদিন শহরের সবুজবাগ ২ নং লেনের নিজ বাসা থেকে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুজির পর তার স্বামী ইসহাক মোল্লা ব্যাপারটি সদর থানায় জানান । পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে মনোয়ারার ছোট ছেলে করোনায় মারা যাওয়ার পর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, নিখোঁজ অধ্যাপিকার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও একটি অপমৃত্যু মামলা হয়েছে।