পিরোজপুরে বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ২১ মার্চ, ২০২২, ৪:৩৩ পিএম আপডেট: ৩০.০৩.২০২২ ৮:৩৯ এএম



সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ সোমবার দুপুরে মেঘনা শিল্পাঞ্চলের প্রতাপেরচর এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নানের নিজ বাড়িতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ।

সকল নেতাকর্মীদের উপস্থিতি ও সম্মতিতে অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানকে নবগঠিত কমিটিতে আহবায়ক, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মেম্বারকে সদস্য সচিব ও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আব্দুল জলিলকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নানের উদ্ধোধনায় বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মামুন মাহামুদ, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন, সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম-আহবায়ক কাজি নজরুল ইসলাম টিটু, সদস্য সচিব মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি মহিলা দলের সহ-সভাপতি রুমা আক্তার ও মহিলা নেতৃ সালমা আক্তার কাজল ও সালমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পিরোজপুর ইউনিয়ন ও সোনারগাঁ থানা বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft