১৩৩ আরোহী নিয়ে চীনা বোয়িং বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ মার্চ, ২০২২, ৪:০৯ পিএম


১৩৩ জন আরোহী নিয়ে চীনের একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বোয়িং ৭৩৭ বিধ্বস্তের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। তবে অনেক প্রাণহানির শঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ওই এলাকায় আগুন ধরে গেছে। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে রওনা হয়েছে।

জানা গেছে, সোমবার কানমিং থেকে গুয়াংঝাউ আসছিল ৭৩৭ বোয়িং বিমানটি। সেই সময় গুয়াংঝি প্রদেশে আচমকাই একটি পাহাড়ের ওপর ভেঙে পড়ে সেটি।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। চীনা প্রশাসন এখনও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। তবে যাত্রীদের বেঁচে থাকার আশা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে।

চীনা সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের একজন কর্মকর্তা ঝু তাও বলেছেন, চীনের এয়ারলাইন্সগুলি ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১ কোটি ঘণ্টার নিরাপদ ফ্লাইট পরিচালনা করে রেকর্ড গড়েছে।

এর আগে সর্বশেষ চীনের অভ্যন্তরে বিমান দুর্ঘটনা ঘটে ২০১০ সালে। হেইলংজিয়াং প্রদেশের ইচুনে সেই বিমান বিধ্বস্তের ঘটনায় ৪২ জন নিহত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft