গোয়ালন্দে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে বৃদ্ধকে গলা কেটে হত্যা
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ২১ মার্চ, ২০২২, ৩:৩৫ পিএম



রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর মোকুড়ী গ্রামে মো. খলিল শেখ (৬০) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।

রোববার  (২০ মার্চ) রাত ৮টার দিকে চর মৌকুড়ী এলাকায় নিহতের নিজ কলা বাগানে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের জামাই ফরহাদ সরদার জানান, তার শ্বশুর চর মৌকুড়ী গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন। রাত সাড়ে ৭টার দিকে এশারের নামাজের আযান দিলে  বাড়ীর থেকে  মসজিদে নামাজ পড়ে বাড়ীর উদ্দেশ্যে বের হন। বাড়ির সবাই জানে সে মসজিদে নামাজ পড়তে গিয়েছে। রাত ৮টার দিকে  সাব্বির( ১৪) নামে একটি ছেলে রাস্তা দিয়ে আসার সময় দেখে কলা বাগানে কেউ শুয়ে আছে। এসময় সে মোবাইলের লাইটে দেখে একজন লোক গলা কাটা অবস্থায় পড়ে আছে। তারপর তার চিৎকার লোকজন এগিয়ে এসে দেখতে পায় খলিল শেখে গলা কাটা অবস্থায় পড়ে আছে।  তিনি আরও বলেন, তার শ্বশুরের সঙ্গে এলাকার কারও কোনো বিরোধ ছিল না। সে এলাকার খুবই নরম স্বভাবের একজন লোক ছিলো। কৃষি কাজ ও বাবুর্চির কাজ করতেন তিনি।

গোয়ালন্দ ঘাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি খলিল একজন নিরিহ প্রকৃতির মানুষ ছিলেন।  তার কোন শত্রু ছিল না। এমন একজন মানুষকে জবাই করে হত্যা করা হয়েছে এটা খুবই দঃখ জনক। তবে পুলিশ দ্রুতই জরিতদের গ্রেফতার করবে। লাশের সুরোতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসাপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft