৫ কেজি গাঁজাসহ ৪ নারী মাদক ব্যাবসায়ী গ্রেফতার
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ মার্চ, ২০২২, ২:৪৬ পিএম



চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজা ও গাঁজা পরিমাপের ডিজিটাল মেশিন সহ ৪ নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল নেতৃত্বে ও সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. মাসুদের এর তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই মো. আবু বক্বর ভূইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগীতায় মতলব উত্তর থানাধীন ছেঙ্গারচর পৌরসভাস্থ ০১ নং ওয়ার্ডের বালুচর ফটিক মিয়া টিনসেড বাড়ীর উত্তর পার্শ্বের শেডের ০২ নং কক্ষে রুবেল মিয়ার ভাড়াটিয়া বাসা হইতে মাদক ব্যবসায়ী মরিয়ম (২২), আফিয়া আক্তার (৫০), রহিমা বেগম (৩৬), শানু (৩৫) দের গ্রেফতার করা হয়েছে। 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ধৃত আসামীদের হেফাজত হইতে ০৫ (পাঁচ) কেজি গাঁজা ও গাঁজা পরিমাপের ডিজিটাল মেশিন গতকাল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft