প্রশ্নের মুখে সানি লিওনের মাতৃত্ব
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৫:৩৭ পিএম


অতীতে নীল ছবির দুনিয়ায় কাজের জন্য আজো দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে হয় সানি লিওনকে।  ওই সব দিন  কথা টেনে এনে তাকে হেয় করা হয়। ট্রোল-কটাক্ষ যেন নিত্য সঙ্গী সানির। এবার একটি ছবিকে কেন্দ্র করে প্রশ্নের মুখে তার মাতৃত্ব।

সম্প্রতি তিন সন্তান এবং স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সানি। সেখানে অভিনেত্রী বা তার স্বামী, কেউই তাদের দত্তক নেয়া সন্তান নিশার হাত ধরেননি। বিষয়টি বলিউড প্রেমীদের একাংশের চোখে পড়তেই শুরু যাবতীয় বিতর্কের সূত্রপাত।

এদিকে কেউ কেউ  প্রশ্ন তুলেছেন শুধু মাত্র দত্তক নেয়া বলেই কি নিশার প্রতি এমন ‘বিমাতৃসুলভ’ আচরণ? মা হিসেবে সানির যোগ্যতা নিয়েও চলে বিস্তর কাটাছেঁড়া।

বলে রাখা ভালো, ২০১৭ সালে লাটুরের এক অনাথ আশ্রম থেকে নিশাকে দত্তক নেন অভিনেত্রী এবং তার স্বামী। নিজেদের দুই পুত্র আশের, নোয়ার সঙ্গেই বছর ছয়েকের কন্যাকে লালন করছেন তারা। তবে এই প্রথম নয়। অতীতেও নিশার প্রতি বিভেদমূলক আচরণের অভিযোগ উঠেছে সানির বিরুদ্ধে। 

সানি লিওন বলেন, আমি কোনো নেতিবাচক মন্তব্য পড়ি না। কিন্তু ড্যানিয়েল পড়ে। আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের সবগুলো দিক নিয়েই ও খুব সচেতন। নেতিবাচক মন্তব্যগুলো পড়ে ও খুবই কষ্ট পায়। কষ্ট আমারও হয়। কিন্তু আমরা দুজনেই তো মনমরা হয়ে বসে থাকতে পারব না।

এ নিয়ে সানির ভাষ্য, অভিভাবক হিসেবে নিজেদের দায়িত্ব সম্পর্কে তিনি এবং ড্যানিয়েল যথেষ্ট সচেতন। তার কথায়, শুধু মাত্র একটি ছবি বলে দিতে পারে না অভিভাবক হিসেবে আমরা কেমন। সূত্র: হিন্দুস্তান টাইমস  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft