চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পেঁয়াজ বীজ সংরক্ষণে কৃষকদের মাঝে ৫ লাখ টাকার চেক ও মেশিন বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১:১৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করতে এক বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের সামনে ১৮ জন নির্বাচিত কৃষকের মাঝে ৫ লক্ষ টাকার চেক ও উন্নতমানের এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য ড. কেরামত আলী। এ সময় কৃষকদের উদ্দেশে তিনি বলেন: "আধুনিক প্রযুক্তির এই এয়ার ফ্লো মেশিনের সাহায্যে একেকজন কৃষক প্রায় ১২ মেট্রিক টন পেঁয়াজ বীজ নিরাপদভাবে সংরক্ষণ করতে পারবেন। এতে পেঁয়াজের রঙ ও গুণগত মান অটুট থাকবে, যা বাজারে ভালো দাম নিশ্চিত করতে সহায়ক হবে।"

কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের এই উদ্যোগে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার। সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রযুক্তির ব্যবহারে জেলায় পেঁয়াজ বীজ সংরক্ষণে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft