ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদার
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১:৪৯ পিএম

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোলের বিভিন্ন সীমান্তে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্প্রতিবার সকাল থেকে যশোর ৪৯ বিজিবি ও খুলনা ২১ বিজিবির আওতাধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে কঠোর নিরাপওা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সেই সাথে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। বাড়ানো হয়েছে টহল ব্যবস্থা। বিশেষ করে রাতে যাতে কেউ সীমান্ত এলাকায় বিনাকারনে ঘোরাফেরা করতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।  

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে । পশ্চিমবঙ্গে নির্বাচনের পর  সীমান্তে কঠোর নজরদারি চলছে, যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই জন্য বিজিবির বাড়তি টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিশেষ ১০২  কিলোমিটার বেনাপোলের-রঘুনাথপুর, শিকারপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, গোগা, দৌলতপুর, রুদ্রপুর সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন কার হয়েছে। এসব সীমান্তে  বিজিবির টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে বলে তিনি জানান।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft