গুরুদাসপুরে বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:৪০ এএম

নাটোরের গুরুদাসপুর উপজেলার ২ নম্বর বিয়াঘাট ইউনিয়নের বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৬ই এপ্রিল   দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। সকাল থেকেই বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজের। তবে জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় তিনি উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষ থেকে গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন সিং উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আরও পড়ুন : কাশিয়ানিতে সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু নেদারল্যান্ডস ডেইরি ফার্মের

যুবদল নেতা রিপন সিংয়ের ছোট ভাই জোবায়ের হোসেনের আমন্ত্রণে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম। তাকে ফুল দিয়ে বরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম রবিউল, যুগ্ম আহ্বায়ক মোঃ আকরাম হোসেন, বিলচল শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ তোহা রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোঃ ফজলুল হক, উপজেলা জিয়া পরিষদের নেতা মোঃ মনিরুজ্জামান রাসেল এবং উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদিকা ইঞ্জিনিয়ার মোছাঃ নাছিমা হক।

আরও পড়ুন : বাগাতিপাড়ায় রাতের আঁধারে নিম্নমানের প্রাচীর নির্মাণ, তদন্তের পরও থামেনি অনিয়ম

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মশিউর রহমান (টিপু)।

অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বিয়াঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক শান্ত মৃধা।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft