কাশিয়ানিতে সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু নেদারল্যান্ডস ডেইরি ফার্মের
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:৫৯ পিএম

জেলার একমাত্র মহিষের খামারটি কাশিয়ানি উপজেলার নিজামকান্দি গ্রামে। এর আগে গোপালগঞ্জের কোথাও মহিষের খামার দেখা যায়নি। খামারতো দূরের কথা জেলায় মহিষ দেখাও যায়নি। জেলার মানুষ মহিষ পালন,মহিষের দুধ পান বা মাংস খাওয়াতেও অভ্যস্ত নয়। মহিষ এমন একটি প্রানি যা এ জেলার মানুষ কেবল ছবিতে বা টেলিভিশনে দেখেছে। তাদের কথা আলাদা যারা মহিষের ব্যাপক পালন হয় সে এলাকায় গিয়ে মহিষ দেখার সৌভাগ্য অর্জন করেছে। তবে এখন থেকে গোপালগঞ্জেও মহিষ পালন বা মহিষের মাংস খাওয়া বা দুধ পানে মানুষ অভ্যস্ত হয়ে উঠবে তা প্রতীয়মান হচ্ছে। মহিষের গোবরও কাজে লাগতে শুরু করেছে। গোবর বিক্রি হচ্ছে অবাধে। গোপালগঞ্জের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে মহিষ পালন একটি নতুন ব্যাপার। প্রচুর সম্ভাবনার এই খাতটি বেশ সাড়া ফেলেছে তা অনস্বীকার্য। 

নিজামকান্দির মহিষের খামারটির নাম নেদারল্যান্ডস ডেইরি ফার্ম। এই ফার্মটিতে বর্তমানে ২৫০ টি মহিষ রয়েছে যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছেন শেড সুপারভাইজার নাজমুল হোসেন,পশু চিকিৎসক মো: শাকীব ইসলাম ও সহকারি পশু চিকিৎসক নাহিদুজ্জামান নাহিদ। এরা সবাই ওই ফার্মের নিয়োগকৃত কর্মী। মহিষের সুচিকিৎসা এবং সুস্বাস্থ্যের জন্য ফার্মটিতে জনসাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। বিনা অনুমতিতে যে কেউ প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে পারবে কর্তৃপক্ষ। এমন সতর্কতামুলক নোটিশ নেদারল্যান্ডস ডেইরি ফার্ম  টানিয়ে দিয়েছে। 

এই প্রতিনিধি ওই ফার্মের মালিক বা ম্যানেজারের সাথে কথা বলতে চাইলে শেড সুপারভাইজার নেদারল্যান্ড ডেইরি ফার্মের প্রশাসনিক কর্মকর্তার সাথে আলাপ করার পরামর্শ দেন। প্রশাসনিক কর্মকর্তা মো:আবু রায়হানের সাথে মোবাইল ফোনে আলাপ করে জানা গেছে  মহিষের খামারটির মালিকের বাড়ী নিজামকান্দি গ্রামে। তার নাম মো: খালিদুর রহমান।  তিনি ব্রাজিল প্রবাসী একজন উদ্যোক্তা। 

প্রশাসনিক কর্মকর্তা বলেন, গোপালগঞ্জে মহিষের খামার করা হয়েছে অনেক আশা নিয়ে। সমগ্র জেলার মধ্যে  সম্পূর্ণ নতুন একটি প্রানীর খামার করতে অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদের। আমরা চাই গোপালগঞ্জের অর্থনীতিতে অবদান রাখতে। মানুষ অপেক্ষাকৃত কমমূল্যে মহিষের মাংস কিনতে পারলে গরু বা খাসীর উপর নির্ভরতা কমবে। তাছাড়া মহিষের দুধ মিষ্টি,দইসহ বিভিন্ন উপকরন তৈরিতে অনবদ্য।

এ সব ব্যাপার নিয়ে আলাপ করা হলে গোপালগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.গোবিন্দ চন্দ্র সরদার বলেন,নেদারল্যান্ডস ডেইরি ফার্ম সম্পর্কে আমি শুনেছি।  তবে সেখানে আমার যাওয়া হয়নি। বড়বড় ফার্মগুলিতে জনসাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়। গোপালগঞ্জে মহিষের খামারের ব্যাপক সম্ভাবনা রয়েছে।  আশা করছি মহিষ পালনে সফল হয়ে অর্থনৈতিকভাবে লাভবান হবে সংশ্লিষ্ট উদ্যোক্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft