রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৭:০৮ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীসহ দুজন নিহত হয়েছেন। তাদের বয়স আনুমানিক (৬০) ও (৭০) বছর হবে।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় পথচারীরা তাদেরকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অজ্ঞাত নারীকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য আরেক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী মো. রহমতুল্লাহ জানান, দুপুরে কুতুবখালী স্কুলের সামনে মানুষের জটলা দেখতে পেয়ে এগিয়ে যাই। সেখানে দেখি একজন পুরুষ ও মহিলা রক্তাক্ত অবস্থায় পরে আছেন। তাদের দুজনকে দ্রুত প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে মহিলাটি মারা যান। পরে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তিনিও মারা যান। ধারণা করা হচ্ছে তারা স্বামী স্ত্রী।

তিনি জানান, জানতে পেরেছি দুজন কুতুবখালীতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী কোনো যানবাহন তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিকেলে পথচারীরা যাত্রাবাড়ী এলাকা থেকে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। পথচারীদের মাধ্যমে জানতে পেরেছি, গাড়ি ধাক্কা দিয়েছিল তাকে। তার পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও পায়জামা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft