গোপালগঞ্জে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৪:৪০ পিএম

জেলার  কাশিয়ানীতে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৯ শত পিচ ইয়াবাসহ মোছা: আরিফা (৩৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। 

এসময় ওই নারীর কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭ শত ১০ টাকা জব্দ করা হয় । গতকাল মঙ্গলবার  সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার  কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজার কাছ থেকে ইয়াবাসহ ওই মহিলা  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 

জানা গেছে, গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী মোছা: আরিফা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভাটোই গ্রামের বিশারদ মন্ডলের মেয়ে।

মাদকের একটি বড় চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুমতি নদীর উপর নির্মিত  মধুমতি সেতুর কাছে অবস্থান নেয় র‍্যাবের একটি দল।

এ সময় ঢাকা থেকে যশোরগামী হামদান এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে নারী মাদক ব্যবসায়ী মোছা: আরিফাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ৯ শত পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাব সদস্যরা। মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার পর ওই নারী মাদক ব্যবসায়ীকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft