কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় আটক ৫
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৭:১৩ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও দেখে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটকরা হলেন- ইসমাইল হোসেন মজুমদার (৪৩), জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূইয়া (৫৮), আবুল কালাম আজাদ (৪৮) ও ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।

গেলো রোববার দুপুরে ওষুধ কিনতে বাড়ির কাছের বাজারে যাওয়ার পর স্থানীয় জামায়াত কর্মী আবুল হাসেমের নেতৃত্বে ১০-১২ জন আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে দেন।

পুলিশ জানায়, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল বলেন, ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের না করায় পুলিশ আটকদের ৫৪ ধারায় আদালতে হাজির করেছে। প‌রে নিয়মিত মামলা করা হবে। 

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানা পু‌লিশ গোপনীয়তার সাথে মি‌ডিয়াকর্মী‌দের চোখ ফাঁকি দি‌য়ে বিকেলে পাঁচ অভিযুক্তকে কুমিল্লার আদালতে হাজির করে। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ন্যায় বিচা‌রের আকুতি জা‌নি‌য়ে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু অপরাধীদের শাস্তি নি‌শ্চিত করার আহবান জানান সরকারের কাছে। ‌তি‌নি এখনও ফেনীতে তার মেয়ের সঙ্গে অবস্থান করছেন । সেখানেই চিকিৎসা নিচ্ছেন। তি‌নি নিজ বাড়িতে ফিরতে চান।  

এদি‌কে কুমিল্লায় মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে চৌদ্দগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft