রাঙ্গামাটিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৭:০৯ পিএম

রাঙ্গামাটিতে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কারা এবং কেন এই হত্যা, তা এখনও জানা যায়নি। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম ওবায়েদ উল্লাহ (৪৩)। তিনি উপজেলার দুই নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন বলে জানিয়ে স্থানীয় যুবলীগ।

রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা, স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীরা জানান, সোমবার রাতে ওবায়েদ উল্লাহ কারিগর পাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। 

তবে এ ঘটনায় কারা জড়িত এবং আগের কোনো শত্রুতা আছে কিনা এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি পুলিশ ও দলীয় নেতাকর্মীরা।

রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, নিহতের রাজনৈতিক পরিচয় আমরা এখনও পাইনি। খবর পেয়ে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী বলেন, ওবায়েদ রাইখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন। হত্যায় কারা জড়িত, তা আমরা এখনও জানতে পারেনি। এই হত্যাকাণ্ডের বিচার চাই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft