কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ আটো চালকের মৃত্যু
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৬:০৮ পিএম

কাভার্ড ভ্যান অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বেলায়েত হোসেন মোড়ল (৩০)এক অটো চালক মারা গেছে। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭.৩০ মি কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামে অটো রিক্সা ও কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক মারাত্মক আহত হলে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কতব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে বিবাদিয়া গ্রামের আটো রিক্সা চালক মোস্তফা কামাল (৫৫) গতকাল টোক নয়ন বাজার সংলগ্ন ট্টলির সাথে সংঘর্ষে মারাত্মক ভাবে আহত হলে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

থানার উপ পুলিশ পরিদর্শক সোহাগ হোসেন জানান, পরিবারের আবেদন প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাছাড়া টোক নয়ন বাজারের বিশিষ্ট টিন ব্যবসায়ী মোস্তফা (৫০) গাড়ি থেকে পড়ে মারাত্মক ভাবে আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতাল ভর্তি রয়েছেন বলে তার পরিবার জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft