সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে: প্রেস সচিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৪ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সবার জন্য সাইবার স্পেসকে সুরক্ষিত করতে চেষ্টা করছে সরকার। এরইমধ্যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, কাউন্সিলর অ্যাডভাইজরদের মিটিংয়ে পদন্নোতি বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে কমিটির সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে। ১১৯ জনকে সচিব, ৪১ জনকে গ্রেড ১সহ বেশ কিছু পদোন্নতির সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য এককালীন ৪২ কোটি টাকা ও পেনশনকালীন প্রতি বছর ৪ কোটি টাকা খরচ হতে পারে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে নিয়ে কাজ শুরু হয়েছে। এ বিষয়ে সরকারের অগ্রাধিকার রয়েছে। তিনি চোরতন্ত্র কায়েম করেছিলেন। এক্ষেত্রে শেখ হাসিনার সাথে আরও কারা ছিল তা জানানো সরকারের দায়িত্ব।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রেস সচিব বলেন, এগুলো নিয়ে অনেক প্রতিবেদন হয়েছে। তাতে বলা হচ্ছে দেশে খুন, ছিনতাই ও রাহাজানি বেড়েছে। এক্ষেত্রে অনেক সাংবাদিক ভুল বোঝাবুঝির শিকার হচ্ছেন। দেশে প্রতিমাসে ২৫০ থেকে তিনশর মতো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে ২৮৩টি হত্যা মামলা আসে। এ সময় পরিসংখ্যান দেখার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার আহ্বানও জানান তিনি।

দক্ষিণ কোরিয়ার সাথে বাণিজ্য বাড়ানোর চেষ্টা হচ্ছে জানিয়ে তিনি বলেন, খুব দ্রুত দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের নতুন বাজার উন্মুক্ত হওয়ার ব্যাপারে সরকার আশাবাদী। দক্ষিণ কোরিয়ার লোনের সুদহার খুব কম বলেও জানান তিনি

তিনি আরও বলেন, নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সাথে চাইনিজ ফরেন অ্যাডভাইজারের বৈঠক হয়েছিল। বৈঠকে সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি নেয়া যায় কি না সে বিষয়ে আলাপ হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে অনেক বিনিয়োগকারী বাংলাদেশে আসছেন বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft