লিবিয়ায় নিখোঁজ বিয়ানীবাজারের রেহাদ, উদ্বেগ উৎকণ্ঠায় পরিবার
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৩ পিএম আপডেট: ১৯.১২.২০২৪ ২:১৯ এএম

ইউরোপের স্বপ্নে দালালের মাধ্যমে ৫ বছর আগে মধ্যেপ্রাচ্যের দেশ লিবিয়ায় পাড়ি জমান সিলেটের  বিয়ানীবাজার উপজেলার রেহাদ আহমদ চৌধুরী (৩২)। আশা ছিলো একটু স্বাবলম্বী ঝুঁকিপূর্ন সাগরপথে পাড়ি জমাবেন ইউরোপের দেশ ইতালী। হঠাৎ করে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তার। এনিয়ে গভীর উদ্বেগ এবং উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। পরিবারের দাবী সর্বশেষ গত ৭ ডিসেম্বর পরিবারের সাথে ফোনে কথা হয়েছিল তার।

নিখোঁজ রেহাদ আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের সাচান গ্রামের মরহুম সানু মিয়া ও সালেহা বেগম দম্পত্তির তৃতীয় ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৯ সালে ৪ লক্ষ টাকা খরচ করে লিবিয়ায় পাড়ি জমান রেহাদ আহমদ চৌধুরী। সর্বশেষ ২০২১ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যেতে যাচ্ছিলেন ইতালিতে কিন্তু তাও ব্যর্থ হোন। এরপর লিবিয়ায় জাবিল ওয়েল সার্ভিস কোম্পানিতে কাজ করতেন। লিবিয়ায় থাকা দূতাবাস বা কেউ তার খবর জানলে পরিবারের সাথে যোগাযোগ করার আহ্বান জানান তারা।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না স্থানীয় একটি গণমাধ্যমকে জানান, "আমি আপনার মাধ্যমে খবরটি পেলাম, পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো, তারা সরকারের সহযোগীতা চাইলে শতভাগ সহযোগীতা করা হবে।"

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft