রাজবাড়ীতে অস্ত্র-ককটেলসহ গ্রেপ্তার ২
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৫:৫১ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে বুধবার  ভোরে দেশিয় তৈরি একটি বন্দুক ও ১৩টি ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- একই গ্রামের অনাথ আলী শেখের ছেলে কাজল শেখ ও মোস্তফা মন্ডলের ছেলে রানা আহমেদ।

পাংশা থানা সূত্র জানায়, সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের অনাথ আলী শেখের বসতবাড়িতে কতিপয় সন্ত্রাসী অস্ত্র-শস্ত্রসহ অবস্থান করছে- গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা প্রথমে এলোমেলো কথাবার্তা বলে। ব্যাপক জিজ্ঞাসাবাদে আটক কাজল স্বীকার করে তার কাছে দেশিয় তৈরি বন্দুক আছে। পরে তার শয়ন কক্ষ থেকে বন্দুকটি উদ্ধার করা হয়। একই সাথে অপর আটক রানার কাছ থেকে ১৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, এব্যাপারে মামলা হয়েছে। তাদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft