বিজয় দিবসে ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের শুভেচ্ছা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২:৪৪ পিএম

বাংলাদেশের মহান বিজয় দিবস উপল‌ক্ষ্যে অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন‌কে শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সোমবার (১৬ ডিসেম্বর) সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম এক্সে এক পো‌স্টে বিজয় দিবসের শুভেচ্ছা জানান ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী।

পো‌স্টে জয়শঙ্কর লি‌খে‌ছেন, বিজয় দিব‌সে পররাষ্ট্র উপদেষ্টা তৌ‌হিদ হো‌সেন‌, অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা।

এদিকে, বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পোস্টকে কেন্দ্র ক‌রে সমা‌লোচনা চল‌ছে। সরকা‌রের একজন গুরত্বপূর্ণ উপদেষ্টা মো‌দির পো‌স্টের তীব্র প্রতি‌ক্রিয়া জানিয়েছেন।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মোদি। এতে তিনি লিখেছেন, ‘আজ, বিজয় দিবসে, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft