গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪৫ হাজার
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২:২৭ পিএম

গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সোমবার এ তথ্য জানায়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

বেশিরভাগেরই পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৫ হাজার ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৬২ জন। তবে অনেকের মরদেহ ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বোমা হামলায় ৫০ জনের বেশি মানুষ মারা।

আল জাজিরা জানায়, গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলের হামলা অব্যাহত আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft