সাকিবকে দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল: অর্থ উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩:১১ পিএম

বাংলাদেশের পুঁজিবাজার কারসাজির অভিযোগে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে আরও দুই বছর আগে জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 

আজ রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

সালেহউদ্দিন আহমেদ জানান, চুরি-দুর্নীতি অনেক দেশেই ঘটে, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না। 

তিনি আরও বলেন, কর কমানো হলেও নিত্যপণ্যের বাজারে দাম কমছে না এবং চাঁদাবাজির হাত পরিবর্তন হলেও তা বন্ধ হয়নি। 

তিনি সাকিব আল হাসানের পুঁজিবাজারে কারসাজির বিষয়টি উল্লেখ করে বলেন, সাকিব আল হাসানকে দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি সতর্ক করেন যে, যদি অর্থনৈতিক এবং আইনশৃঙ্খলা বিষয়ে দ্রুত স্বস্তি না দেয়া যায়, তাহলে সংস্কারের জন্য মানুষের ধৈর্য শেষ হয়ে যাবে। তিনি আরও বলেন, মধ্যমেয়াদি সমন্বিত পদক্ষেপ দরকার। 

উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক তদন্তে সাকিব আল হাসানের নাম শেয়ার কারসাজির সঙ্গে যুক্ত হয়। এর পরিপ্রেক্ষিতে, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর, সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft