অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা থাকলেও উদ্যম কম: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২:৫২ পিএম

অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার বক্তব্য এক এগারো সরকারের ফখরুদ্দিন-মঈনউদ্দিনের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।

আজ রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর কৃষকদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।

অবশ্য নির্দিষ্ট করে সেই উপদেষ্টার নাম উল্লেখ করেননি বিএনপির সিনিয়র এ নেতা। তিনি বলেন, গত ৫০ বছরে রাজনৈতিক দলগুলো কিছু করতে পারেনি, একজন উপদেষ্টার এমন বক্তব্য বেমানান। তার বক্তব্য ফখরুদ্দিন-মঈনউদ্দিনের মতো। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নব্বইয়ের স্বৈরাচার পতন কিংবা জুলাই বিপ্লব সুশীল সমাজ করেনি।

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা থাকলেও উদ্যম কম। বিগত সরকারের চেয়ে স্বস্তিতে থাকতে না পারলে মানুষ হতাশ হবে।

এ সময় সংস্কারের বিষয়টি নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমনটা না হলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের ভালোবাসা কমবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, শেখ হাসিনার মতো দেশ চালালে সমাজ থেকে অপরাধ দূর করা যাবে না। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পাড়া-মহল্লায় চাঁদাবাজি বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft