সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৭:৪০ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামছে বাংলাদেশ। আজ (১০ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ।

সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।


এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় একাদশে এসেছেন আরেক পেসার শরীফুল ইসলাম। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা।


ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শেই হোপ, শেরফেন রাদারফোর্ড, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মোতি, আলজারি জোসেফ, এবং জেডেন সিলস।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft