গাইবান্ধায় দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৭:১৭ পিএম

গাইবান্ধায় অভিযান চালিয়ে একটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও  ডায়াগনিষ্ট সেন্টাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে শহরের মোবাইল কোর্টে এ জরিমানা করেন। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাদরুল আলম। 

এসময় আর উপস্থিত ছিলেন- গাইবান্ধা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সারোয়ার জাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি অতনু সাহা প্রমূখ।

জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানা গেছে, শহরের বাস টার্মিনালের কানিজ হসপিটাল ও ল্যাব প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়াল না থাকায় ৫ হাজার এবং গাইবান্ধা সিভিল সার্জন অফিসের অদূরে পল্লী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও নর্থ বেঙ্গল ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারে মানসম্মত রোগ নির্ণয় যন্ত্র না থাকায় ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার জরিমানা করা হয়। এর মধ্যে লাইসেন্স না থাকায় পল্লী হেলথ কেয়ার  ও নর্থ বেঙ্গল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft