ব্রাহ্মণবাড়িয়ার কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৪:২২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সদস্যরা। আজ মঙ্গলবার ১০ ডিসেম্বর ভোর সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া চান্দুরা বাইপাস নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল রেখে পালিয়ে যায়, ফেলে যাওয়া মালামাল হলো, ভারতীয় চশমা- ৬,৮৮০ পিস,  শাড়ী- ১৩৭ পিস, প্রসাধনী সামগ্রী- ৯৩৬ পিস, কাবেরী মেহেদী- ৪,৩২০ পিস, ভারতীয় মন্ড সিগারেট- ৯,৬০০ পিস এবং আমেরিকান কাউ চকলেট ১,৪৮০ পিস। 

আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী মালামালের সিজার মূল্য ৯৪,৮০,০০০ টাকা। 

জানা যায়, উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft