ফেনীতে সাংবাদিক হাসনাত তুহিন এর ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৮:২৬ পিএম

হাসনাত তুহিন এর এলাকার রবিন নামের এক জনের মোবাইল নিয়ে যায় বিএনপি নেতা ফটিকের বখাটে কয়েকজন কর্মী। ঘটনার সমাধানের জন্য রবিন ও তারা বাবা সাংবাদিক হাসনাত তুহিন এর কাছে সহযোগিতা চাইলে। গত ০৪ ডিসেম্বর বুধবার রাত ০৯ ঘটিকার সময় বিষয়টি মানবিকতার দিকে তাকিয়ে মোবাইল ফোন নিয়ে যাওয়া ব্যাক্তিদের ডেকে জানতে চান সাংবাদিক হাসনাত তুহিন। 

তাদের কে কেন ডাকা হলো এবং কেন জানতে চাওয়া হলো সেই বিষয়কে কেন্দ্র করে সাংবাদিক হাসনাত তুহিন এর উপর হামলার করা শুরুকরে এবং তার হাতে থাকা মোবাইল ফোন ও চশমা আছাড় মে'র ভেঙে ফেলে। এক পর্যায় হাসনাত তুহিন এর পরিবারে সদস্যরা সাংবাদিক এর আহতের কথা জানতে পেরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।

হামলার বিষয় দাগনভূঞা থানার অফিসার ইনচার্জকে অবগত করলে, তিনি ঘটনাস্থলে মোবাইল টিম পাঠান। পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার বিবরণী জানেন এবং সত্যতা পান। সাংবাদিক হাসনাত তুহিনকে আহত অবস্থা উদ্ধার করে তার পরিবারের সদস্যদের মাধ্যমে দাগনভূঞার আধুনিক সদর হাসপাতালে পাঠান। 

সাংবাদিক হাসনাত তুহিন জানান, এলাকার ছেলের মোবাইল নিয়ে যায় কিছু বখাটে ছেলে, তাদের ডাকা হলো কেন? সেই বিষয়কে কেন্দ্র করে বিনাকারণে সাংবাদিক এর গায়ে হামলা করে এবং হাতে থাকা মোবাইল ফোন সহ চশমা ভাঙচুর করে। হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে দাগনভূঞা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেওয়ার সময় থানার অফিসার ইনচার্জ এর সাথে আহত সাংবাদিক দেখা করে কথা বলতে চাইলে তিনি ঘটনা না জেনে এসআই শৈবাল বড়ুয়াকে তদন্ত করার দায়িত্ব দেন।

অভিযোগ দায়েরের চারদিন পার হলেও এখনো কোন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেননি দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান। সাংবাদিক অভিযোগ দায়ের পর হইতে অভিযোগে উল্লেখিত বিবাদীরা সাক্ষীদের বিভিন্নভাবে হুমকি-ধুমকি ও ভয়ভীতি দেখি আছেন। 

সাংবাদিক হাসনাত তুহিন শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দুঃখ প্রকাশ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য উদ্বোধন ও কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। 

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান জানান, সাংবাদিক এর উপর হামলার ঘটনা আমি জেনেছি,তিনি একটি অভিযোগ দিয়েছেন।বিষয়টি তদন্ত চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft