আদালত চত্বরে গাসিকের সাবেক মেয়র কিরণকে ঝাড়ু-ডিম নিক্ষেপ
গাজীপুর ব্যুরো
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৮:২৩ পিএম

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ওপর ডিম, জুতা ও ঝাড়ু নিক্ষেপ করেছে সাধারণ জনতা। 

এ সময় সাধারণ জনগণ ঝাড়ু নিয়ে তার ওপর আক্রমণ করে। পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে ওঠালে বিক্ষুব্ধ জনতা প্রিজন ভ্যানেও লাথি ও ঢিল ছুড়তে থাকে।

রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য আদালতে আনা হয় তাকে। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেখান থেকে বের হওয়ার পথে এ ঘটনা ঘটে।

এদিকে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ফাঁসির দাবিতে মিছিল ও বিক্ষোভ করে বিএনপি। বিক্ষোভ শেষে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন বলেন, এই আওয়ামীলীগের দোসর কিরণের কারণে আমাদের নেতা প্রয়াত মান্নান স্যার মেয়র নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করতে পারেননি। আমরা এই খুনি, দোসর কিরণের ফাঁসি চাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুর রহমান কিরণকে আদালত পাড়ার গারদ খানার সামনে প্রিজন ভ্যানের দিকে নিয়ে আসছিলেন পুলিশ সদস্যরা। এমন সময় আশপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির কিছু লোকজন স্লোগান দিয়ে তার ওপর ডিম নিক্ষেপ করে। এ সময় আরও কিছু লোক এসে ঢিল ছুড়ে ও তাকে উদ্দেশ্য করে ঝাড়ু দিয়ে আঘাত করে। পরে পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে প্রস্থান করে।

এর আগে গত ১৮ নভেম্বর রাতে ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্তে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক এই ভারপ্রাপ্ত মেয়রকে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft