মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ দোকান ক্ষতিগ্রস্থ
কুমিল্লা (মনোহরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৪:২৬ পিএম আপডেট: ০৬.১২.২০২৪ ৪:২৯ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি দোকান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মৈশাতুয়া বাজারে এ ঘটনা ঘটে। 

এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতিসাধিত হওয়ার কথা জানা গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

বাজার ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ব্যবসায়ি জসিমের মুদি দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহুর্তে ছড়িয়ে পড়লে ঐ দোকানে থাকা প্রায় ৫টি সিলিন্ডার বিস্ফোরিত হয়। 

এতে আগুন আরো ভয়াবহ রুপ নেয়, পরবর্তীতে পাশের দোকানে থাকা আরো ২/৩ টি সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন নিয়ন্ত্রনের বাহিরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলে ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগীতায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এর আগেই পুড়ে ছাই হয়ে যায় জসিমের মুদি দোকান, মিজানের মুদি দোকান, মিন্টুর কনফেকশনারি, নোমানের ডেকোরেটার, শহীদের মুদি দোকান, সুনিলের ফল দোকান, আবুল কাসেমের খাবার হোটেল, তপন টেইলার এন্ড ক্লথ ষ্টোর, গৌরাঙ্গের ভ্যারাইটি ষ্টোর, জসিমের ভ্যারাইটি ষ্টোর। ব্যবসায়িরা জানান অগ্নিকান্ডে দোকানে থাকা নগদ টাকা, ফ্রিজ, মোবাইল, আসবাবপত্র ও বিভিন্ন  মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।  

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

এ বিষয়ে কথা হলে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বটন বড়–য়া বলেন প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। এর মধ্যে প্রায় ১০টি দোকান পুড়ে যাওয়ার কথা জানান তিনি।

মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করার কথা জানান। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft