দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৪:২৪ পিএম

দিনাজপুরের হিলিতে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের প্রকোপ। বিকেল থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হয়। ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এতে বিপাকে পড়েছেন শ্রমিকরা।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৬টায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।

এদিকে, শীতের তীব্রতার মধ্যেই সকাল বেলায় কাজের সন্ধানে বের হয়েছে খেটে খাওয়া মানুষজন। তারা পড়েছেন দুর্ভোগে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুরে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ এবং বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft