ভিয়েতনামে বোমা বিস্ফোরণে ১২ সেনা নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৪:২১ পিএম

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণে ১২ সেনা নিহত হয়েছেন। গত সোমবার রাতে দেশটির ডং নাই প্রদেশের সপ্তম সামরিক অঞ্চলে সামরিক একটি শুটিং রেঞ্জে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

গতকাল বুধবার (৪ ডিসেম্বর) রাতে দেশটির রাষ্ট্রায়ত্ত ভিয়েতনাম বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহণ করার সময় সেখানে বজ্রপাত আঘাত হানে। এর ফলে বিস্ফোরণ ঘটে। নিহতদের অধিকাংশের লাশ পাওয়া গেছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

প্রতিবেদনে দেওয়া উদ্ধৃতিতে ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘এটি সামরিক ইউনিট, স্বজন, বন্ধু ও টিমমেটদের জন্য একটি অপূরণীয় ক্ষতি।’

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নান ড্যানের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের মহড়া শুরু উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী ফান ভ্যান গিয়াং বক্তৃতা দেওয়ার একদিন পর এই দুর্ঘটনাটি ঘটে।

সরকারি ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft