মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৩ পরিবারকে টিন ও নগদ অর্থ বিতরণ
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৪:১৮ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৩ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৭টি পরিবারকে ৪ বান টিন ও নগদ ৪ হাজার টাকা প্রদান করা হয়। বাকি ৬টি পরিবারকে ২ বান করে টিন প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মওদুদ আহমদ খান ও বাংলাদেশ সেনাবাহিনী মনোহরগঞ্জ উপজেলা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সাম্প্রতিককালের বন্যায় ত্রাণ, নগদ অর্থ বিতরণ, খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ এবং বন্যা পরবর্তী সময়ে অধিক ক্ষতিগ্রস্থদের মাঝে পূণর্বাসন সহায়তাসহ নানা কার্যক্রমে পাশে থেকে মানবিক সেবা প্রদান করায় সুবিধাভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft