কাপাসিয়ায় হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৯:০৫ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় জোবায়দা মেমোরিয়াল  হাসপাতাল ও দেলোয়ার জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের অপরাধে  দুটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা সংলগ্ন দুটি হাসপাতালে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না তাসনীম। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ৬(২৭) ধারায় ১০,০০০/- টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫১ ও ৫৩ ধারায় ১০,০০০/-  দুটি মামলায়মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ-সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মো. মামুনুর রহমান, কাপাসিয়া থানা পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft