প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৪:১০ পিএম

বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসছিল আড়াই বছর বয়সী শিশু আব্দুল্লাহর লাশ। পানিতে ডুবেই মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয়রা।
আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বনপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের ওমর ফারুকের ছেলে।
সূত্রে জানা যায়, শনিবার সকালে সবাই প্রতিদিনের মতো পারিবারিক কাজে ব্যস্ত ছিল। এর ফাঁকে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায় আব্দুল্লাহ। আনুমানিক সাড়ে দশটার দিকে পুকুড়পাড়ে গেলে আব্দুল্লাহর লাশ পানিতে ভাসতে দেখেন তার জেঠি রশিদা বেগম। এসময় তার চিৎকার শুনে বাড়ির অন্যরা সেখানে এসে লাশ উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন শিশু আব্দুল্লাহ মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৭ নং নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান।