কুমিল্লার মনোহরগঞ্জে টিসিবির পণ্য আটক
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১:১৫ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জে অসুদুপায়ে টিসিবির পণ্য হস্তান্তরের সময় আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল শুক্রবার বিকালে উপজেলার হাসনাবাদ বাজার থেকে টিসিবির এ পণ্য আটক করা হয়। এসময় ১৫শ কেজি চাল ও ২শ ৫০ কেজি ডাল আটকপূর্বক উদ্ধার করা হয়। 

হাসনাবাদ বাজার ব্যবসায়ী জুয়েল স্টোরের মালিক মো. জুয়েল জানান, উপজেলার বাইশগাঁও ইউনিয়নের টিসিবির ডিলার হুমায়ন এর কাছে টাকা পান তিনি। পাওনা টাকা দিতে না পারায় ঐ টাকা পরিশোধ বাবদ জুয়েলকে টিসিবির চাল ও ডাল পাঠায় ডিলার হুমায়ন। টিসিবির এসব পণ্য হাসনাবাদ বাজারে তার দোকানের সামনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে মনোহরগঞ্জ সেনা ক্যাম্প থেকে একটি টিম ঘটনাস্থল থেকে
টিসিবির এসব পণ্য আটক করে। 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার, মনোহরগঞ্জ থানার এসআই জনি কান্তি দে, এ এস আই সুপায়নসহ সঙ্গীয় ফোর্স। এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য টিসিবি ডিলার হুমায়নের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম এর সাথে কথা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করে বলেন, টিসিবির জব্দকৃত এসব পণ্য উপজেলার
হাসনাবাদ ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft