জোড় ইজতেমায় একজনের মৃত্যু
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১:১৪ পিএম আপডেট: ৩০.১১.২০২৪ ১:১৯ পিএম

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে চলমান জোড় ইজতেমায় বিশ্বের ১৮ দেশের মুসল্লি অংশগ্রহণ করেছেন। প্রায় দুই লাখ মানুষের উপস্থিতিতে শুক্রবার পাঁচ দিনব্যাপী এ জোড় শুরু হয়।

এই জোড় ইজতেমায় গত একদিনে একজন মুসল্লি মারা গেছেন। তার নাম আব্দুল হাকিম আকন্দ (৭২)। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের বাসিন্দা।

আজ শনিবার প্রথম পর্বের আয়োজক তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জোড় ইজতেমায় প্রায় দুই লাখ মুসল্লি অংশগ্রহণ করেছেন। শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৮টি দেশ থেকে মোট ২৫৭ জন মেহমান উপস্থিত ছিলেন। তাদের মধ্যে- ইয়েমেন থেকে ২৭,  নরওয়ে থেকে ১, পাকিস্তান থেকে ৬১, সৌদি আরব থেকে ১৪, সিরিয়া থেকে ১, অস্ট্রেলিয়া থেকে ১৩, ইংল্যান্ড থেকে ৯, কিরিগিজস্তান থেকে ১৭, সিয়েরালিওন থেকে ২, জার্মানি থেকে ২, জাপান থেকে ২, যুক্তরাষ্ট্র থেকে ২, ইতালি থেকে ৫, কানাডা থেকে ৩, আফগানিস্তান থেকে ৭, ভারত থেকে ৮৯, চীন থেকে ১ ও দুবাই থেকে ১ জন রয়েছেন।

তিনি আরও জানান, বর্তমানে পুরো জোড়ে উপস্থিত রয়েছেন প্রায় দুই লাখ মুসল্লি। তারা সবাই তাবলিগের তিন চিল্লার সাথি ও সময় লাগানো ওলামা। এর আগে শুক্রবার জুমার নামাজ পড়েছেন প্রায় আড়াই লাখ মুসল্লি। 

হাবিবুল্লাহ রায়হান জানান, শনিবার জোড় ইজতেমায় বাদ ফজর বয়ান করেছেন পাকিস্তানের রাইব্যান্ডের মাওলানা জিয়াউল হক।

সকাল ১০টার পর থেকে চলে কারগুজারির আমল। বাদ আসর বয়ান করবেন মাওলানা ফারুক। বাদ মাগরিব আম বয়ান করবেন ভারতের মাওলানা ইবরাহিম দেউলা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft