সিরিয়ার আলেপ্পা শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১২:৪৫ পিএম

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহী বাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বেশ কয়েকটি এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। 

গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিদ্রোহীরা শহরের অর্ধেকের বেশি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। 

এসওএইচআর পরিচালক রামি আবদুল রহমান জানান, আলেপ্পো শহরের অর্ধেকই এখন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও এর মিত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে। কোনো ধরনের লড়াই ও গুলিও ছোড়া হয়নি। সরকারি বাহিনী পিছু হটেছে।

এদিকে সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আলেপ্পো বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবারের সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী বিদ্রোহীরা শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে। আলেপ্পোর আশপাশের এলাকাগুলো থেকে নিরাপদে সেনা প্রত্যাহারের কথাও বলা হয়েছে। 

সিরিয়ার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আলেপ্পো ও ইদলিব প্রদেশের কয়েকটি শহরে অবস্থান পুনর্দখল করেছে তারা। ওই দুই প্রদেশে বুধবার তাদের মিত্রদের নেতৃত্বে আক্রমণ শুরু হয়েছিল। এখন আলেপ্পোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। তারা বিদ্রোহীদের বিতাড়িত করছে।

হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি চ্যানেলে পোস্ট করা ভিডিওতে বিদ্রোহী যোদ্ধাদের গাড়িতে করে শহরের ভেতরে ঢুকতে দেখা গেছে। ওই চ্যােনেলের পোষ্টে দেওয়া বিবৃতিতে বলা হয়, আমাদের বাহিনী আলেপ্পো শহরে প্রবেশ শুরু করেছে।

এসওএইচআর আরও জানিয়েছে, শুক্রবার সিরিয়া ও রাশিয়ার বিমান বাহিনী আলেপ্পো অঞ্চলে ২৩টি বিমান হামলা চালিয়েছে। কয়েক বছরের মধ্যে বিদ্রোহী ও সরকারপন্থি বাহিনীর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এই সংঘর্ষে ২৫৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। এটি সিরিয়ার সরকারের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর দ্বারা ২০১৬ সালে বিতাড়িত হওয়ার পর বিদ্রোহীরা প্রথমবারের মতো আলেপ্পোতে প্রবেশ করল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft