হুমকি উপেক্ষা করেই ভোটকেন্দ্রে সালমান, সপরিবারে হাজির শাহরুখও
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৯:২৯ পিএম আপডেট: ২১.১১.২০২৪ ৪:৩৭ পিএম

ভারতের মহারাষ্ট্রে চলছে বিধানসভা নির্বাচন। এদিন সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে একে একে হাজির হয়েছেন রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, অক্ষয় কুমার, গোবিন্দারা।


বিষ্ণোই গ্যাংয়ের নানা রকম হুমকির পর, প্রশ্ন ছিল বলিউড ভাইজান সালমান খান ও বাদশাহ শাহরুখ খান ভোট দিতে প্রকাশ্যে আসবেন কি না! সেই জল্পনা-কল্পনাকে সত্যি প্রমাণ করে দুপুরেই ভোটকেন্দ্রে হাজির হয় সালমান পরিবার।

বান্দ্রার ভোটকেন্দ্রে দেখা মেলে সেলিম খান, আরবাজ খানদের। বিকালে পৌঁছালেন বলিউড ভাইজান সালমান খান। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই নিজের নাগরিক দায়িত্ব পালন করেন এই তারকা।


বান্দ্রার সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেন ভাইজান। গাড়ি থেকে সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করেন সালমান। বেরিয়ে আসার সময় জড়ো হওয়া ফ্যানেদের উদ্দেশ্যে ছুড়ে দেন ফ্লায়িং কিস।


এদিন সালমানের নিরাপত্তা নিশ্চিত করতে মুম্বাই পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছিল কড়া বন্দোবস্ত। ছিল হাই-টেক ড্রোন, কমান্ডো।

এরপর দেখা মেলে শাহরুখেরও। মাসখানেক আগে লোকসভা নির্বাচনের দিনও সপরিবারে ভোট দিতে গিয়েছিলেন বাদশাহ। বুধবার মহারাষ্ট্রের বিধানসভা ভোটের দিনও সেই একই চিত্র ধরা পড়ল পাপারাজ্জিদের ক্যামেরায়। বলিউডের বাকি তারকাদের মতো সাতসকালে বা দুপুরে নয়, বরং ভোটগ্রহণের একদম অন্তিমলগ্নে সপরিবারে বুথে পৌঁছলেন কিং খান। 

হাজারো ব্যস্ততার মাঝেও নিজের নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন বলিউডের এই শাহরুখ। রাজনীতি থেকে দূরে থাকলেও সময়মতো ভোট দিতে ভোলেন না তিনি। এদিনও সপরিবারে বিধানসভা নির্বাচনে অংশ নিলেন বাদশাহ। স্ত্রী গৌরী খান ও দুই সন্তান সুহানা ও আরিয়ানকে নিয়ে ভোটকেন্দ্রে হাজির হতে দেখা যায় অভিনেতাকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিধানসভা নির্বাচন   ভারত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft