দেবীগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৭:২৭ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেলে পৌর সদরের পাবলিক ক্লাব মাঠে টেপ্রীগঞ্জ ইউনিয়ন ক্রিকেট টিম বনাম পামূলী ক্রিকেট একাদশের মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় টেপ্রীগঞ্জ ইউনিয়ন ক্রিকেট টিম এবং রানার্স আপ হয় পামূলী ইউনিয়ন ক্রিকেট একাদশ।

খেলা শেষে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ক্রিকেট চ্যাম্পিয়নশীপের আহ্বায়ক শাহিনুর রহমান গুড্ডুর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আইয়ুব আলী ও সদস্য সচিব আব্দুল গণি বসুনিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দু্র রাজ্জাক সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানা, পৌর বিএনপির সদস্য সচিব আশরাফুল আলম সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, পৌর যুবদলের আহ্বায়ক সরকার ফরিদপুর ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক হরিশ চন্দ্র রায় প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft