উপদেষ্টারা জনগণের প্রতিনিধিত্ব করছি: মাহফুজ আলম
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৭:১২ পিএম

জনগণের পক্ষের এবং দীর্ঘ লড়াইয়ের সপক্ষে থাকাদের নিয়েই সরকার গঠনের পরিকল্পনা এবং সেইভাবেই সরকার পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে উপদেষ্টা মাহফুজ আলম। আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধীন নিয়োগপ্রাপ্তদের বিষয়ে জনগণের যদি কোনো অনাগ্রহ থাকে, আমরা সেটি খতিয়ে দেখবো। তবে আমরা মনে করি, যে যাদের নিয়োগ দেয়া হয়েছে, তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন। তারপরও যদি জনগণের কোনো অসন্তোষ বা অসংকোচ থাকে, তাহলে তাদের কাজের মাধ্যমেই প্রমাণ হবে যে তারা জনগণের পক্ষেই আছেন।

বাংলাদেশের জনগণের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা মনোনীত সরকার। আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি। জনগণের পক্ষে এবং দীর্ঘ লড়াইয়ের সপক্ষে যারা আছেন, তাদের নিয়েই আমাদের সরকার গঠনের পরিকল্পনা এবং সেইভাবেই সরকার পরিচালিত হচ্ছে।

এ সময় মাহফুজ দাবি করেন, অন্তর্বর্তী সরকারের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা চেষ্টা করেছি এবং বেশিরভাগই আমরা পূরণ করতে পেরেছি। আর জনগণই বিচার করবে আমাদের কার্যক্রম দেখে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  উপদেষ্টা   মাহফুজ আলম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft